বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারত ও পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২৭ সময় দেখুন
ভারত ও পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে ভারত ও পাকিস্তানের মুদ্রার পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মঙ্গলবার। প্রথমবারের মতো প্রতি ডলার কিনতে গুণতে হচ্ছে ৮০ ভারতীয় রুপি। আর মঙ্গলবার পাকিস্তানি মুদ্রা দিয়ে এক ডলার কিনতে ব্যয় হচ্ছে ২২৪ রুপি।

মঙ্গলবার বাজার খোলার সময়ে এক ডলার বিক্রি হয়েছে ৮০ ভারতীয় রুপিতে। ভারতীয় রুপির এ পতন ইতিহাসে সর্বনিম্ন। দেশটির প্রতিবেশী পাকিস্তানের মুদ্রার পতন হয়েছে আরও বেশি। মঙ্গলবার বাজার খোলার পর আগের দিনের তুলনায় মুদ্রাটি মান হারায় ৪ শতাংশ। এদিন স্থানীয় সময় আড়াইটার দিকে প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা বিক্রি হয় ২২৪ রুপিতে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের রুপির এমন পতনের কারণ হিসেবে আন্তঃব্যাংক বাজারে ডলারের নির্বিচার ক্রয়কে দায়ী করেছেন।

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতনের জন্য বিশেষজ্ঞরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে প্রধানত দায়ী করেছেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, অপরিশোধিত তেলের দর বৃদ্ধি এবং ডলারের শক্তিবৃদ্ধিকে দায়ী করেছেন। এসব কারণে ভারতীয় রুপি চলতি বছরের শুরু থেকে চাপে রয়েছে। এ বছর ডলারের বিপরীতে ভারতীয় রুপি মান হারিয়েছে ৭ শতাংশ।

সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বলেছেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতীয় রুপি অনেকটাই মান হারিয়েছে। এ সময়ে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে ২৫ শতাংশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর