বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতকে খোঁচা দিতে গিয়ে হাস্যরসের শিকার ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
ভারতকে খোঁচা দিতে গিয়ে হাস্যরসের শিকার ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক

বেফাঁস কথা বলে নিয়মিত খবরের শিরোনাম হয়ে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কখনও বা ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী করে সমালোচিত হন, আবার কখনও ভুল তথ্য দিয়ে নেটজগতে হাস্যরসের শিকার হন। এবার ভারতের জনসংখ্যা সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করে নতুন আলোচনা উস্কে দিয়েছেন ইমরান খান।

ইমরান খান পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সম্প্রতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলছিলেন ইমরান খান। এতে ফাইনাল ম্যাচটি নিয়ে মন্তব্য করেন ইমরান খান।

সাবেক এ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মাত্র ৪০-৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড ১ অর্ব ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে’।

উল্লেখ্য যে, উপমহাদেশের গণনা পদ্ধতিতে ১ অর্ব সমান ১০০ কোটি বা ১ বিলিয়ন। ইমরান খানের দেওয়া তথ্যমতে, ভারতের জনসংখ্যা হয় ৪০০ কোটি।তবে ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। ইমরান খানের দেওয়া তথ্যের চেয়ে যা অনেক কম।

ইমরান খানের বলা ওই ভিডিও টুইটারে ভাইরাল হয়ে পড়েছে। আর সঙ্গে রয়েছে হাস্যরসাত্মক মন্তব্য।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর