বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতীয় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা ভারত-ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং অন্যান্য কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব এজেন্সি সচেতনভাবেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতের মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তবে কারো নাম উল্লেখ করা হয়নি।

ব্রুস বলেন, ‘আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব যেন অবৈধ মানবপাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়।’ তবে ট্রাভেল এজেন্টরা কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রচেষ্টা হিসেবে এটি ট্রাম্পের কঠোর পদক্ষেপ। ওয়াশিংটন প্রায়ই লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ না করেই ভিসা নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে, ভারতের মার্কিন দূতাবাস বারবার যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের তাদের অনুমোদিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান না করার জন্য সতর্ক করছে। অন্যথায়, এসব ভারতীয় নাগরিককে নির্বাসন এবং দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর