বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২২ সময় দেখুন


ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বুধবার (৯ জুলাই) ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই নিহত হয়েছেন। খবর এপি।

ভারতীয় বিমান বাহিনী ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি রাজস্থান রাজ্যের চুরু শহরের কাছে ঘটেছে। যদিও বিমান বাহিনী বিধ্বস্ত বিমানটির মডেল শনাক্ত করেনি, তবে একজন সামরিক পাইলট নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি একটি দুই-সিটের জাগুয়ার যুদ্ধবিমান ছিল। দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে কৃষি জমিতে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বুধবারের এই দুর্ঘটনা ভারতীয় বিমান বাহিনীর জন্য চলতি বছরের একটি ধারাবাহিকতার অংশ। এর আগে এ বছর নিয়মিত প্রশিক্ষণের সময় আরও দুটি জাগুয়ার এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর