বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯১ সময় দেখুন
ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ভারতের স্টক মার্কেটের বিশিষ্ট বিনিয়োগকারী ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রোববার মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাকেশকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। এর আগে গত মাসে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

রাকেশ ঝুনঝুনওয়ালা ৫ হাজার টাকা নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করেন। এর পর তিনি বিনিয়োগের মাধ্যমে একের পর এক ইতিহাস গড়েন। তিনি ভারতের স্টক মার্কেটের অঘোষিত রাজা হিসেবে পরিচিত। একাধিক শিল্প ও বাণিজ্যে তার বিনিয়োগ ছিল।

বিশিষ্ট এ বিনিয়োগকারী দালাল স্ট্রিটের বিগ বুল নামেও পরিচিত। ফোর্বসের মতে তার সম্পদের পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন ডলার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর