বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১২:১৬ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:০৮

আতশবাজি বিস্ফোরণে ভবনের ভেঙে পড়া অংশ।

ভারতের গুজরাটে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। এ ছাড়া ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন বলে জানা গেছে। সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে গুদামটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের একাংশ ভেঙে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে।

গুদামটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি ও মজুত রাখা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে কারখানার শ্রমিকেরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই গুদামের একটা অংশে শ্রমিকেরা তাদের পরিবার নিয়ে থাকতেন।

বানাসকণ্ঠ জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাজি তৈরির কাজ চলার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি স্ল্যাব ধসে পড়ে ২৩ জন মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

সারাবাংলা/এমপি

আতশবাজি
মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর