বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮০, আহত ৯০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮০, আহত ৯০০


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮০ ছাড়িয়েছে। এ ঘটনায় শনিবার (৩ জুন) সকাল ১০টা পর্যন্ত অন্তত ৯০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে, পিটিআই, এনডিটিভি ও বিবিসি।

উড়িষ্যা রাজ্যের মুখ্যসচিব পি কে জেনা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (২ জুন) বালেশ্বরে একটি যাত্রীবাহী ট্রেন আরেকটি ট্রেনের লাইনচ্যুত বগিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই রাজ্যের দমকল বিভাগের মহাপরিচালক সুধাংশু সারঙ্গিও বলেছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাইগামী যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়েছিল। হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ওপাশ থেকে আসা লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের কোচগুলোকে ধাক্কা দেয়। এসময় আরও একটি মালবাহী ট্রেন সেখানে ছিল। ওই ট্রেনের সঙ্গেও করমণ্ডলের বগির ধাক্কা লাগে। এতে বেশ কয়েকটি যাত্রীবাহী বগি দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ধ্বংসাবশেষে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করছেন বিভিন্ন সংস্থা ও দমকলবাহিনীর উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে ভারতের সেনাবাহিনীকেও নামানো হয়েছে। ঘটনাস্থলে দুই শতাধিক অ্যাম্বুলেন্স দেখা গেছে। উড়িষ্যার প্রতিবেশি রাজ্য থেকেও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশে প্রতিদিন ভ্রমণ করেন বহু বাংলাদেশি। এ ট্রেন দুর্ঘটনায় অবশ্য এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এ কারণে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন একটি হটলাইন চালু করেছে। হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বরটি হলো +৯১৯০৩৮৩৫৩৫৩৩। দূর্ঘটনা কবলিত ট্রেনটিতে কোনো বাংলাদেশি থাকলে এই হটলাইনে জানানোর জন্য বলা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারবর্গকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২ লাখ এবং অল্প আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সারাবাংলা/আইই/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর