বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর


এম ওসমান, বেনাপোল প্রতিনিধি :: 

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল  ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়। 

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহম্মেদ।

এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার ১২ জন, রাইটস যশোর ৬ জন ও যশোর মহিলা আইনজীবি সমিতি ১ জনকে গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ পাচার হওয়াদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পুনেতে অবস্থানরত রেসকিউ ফাউন্ডেশনসহ এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’

ফেরত আসারা নড়াইল, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জেলার বাসিন্দা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর