বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ সময় দেখুন
ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তেলেঙ্গানা প্রদেশে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছেন। ওই ভবনের একটি ইলেকট্রনিক স্কুটার শোরুম থেকে উপর তলার একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রদেশের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। তেলেঙ্গানার সরকারি কর্মকর্তারা জানান, ভবনের নিচতলায় ইলেকট্রিক স্কুটারের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুতই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রুবি হোটেলে ছড়িয়ে পড়ে। সেখানে ওই সময় অন্তত ২৫ জন অতিথি অবস্থান করছিলেন।

আগুনে সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশির ভাগই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন মই ব্যবহার করে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য করেছে।

এক ভিডিওতে দেখা যায়, কিছু লোককে আগুন থেকে বাঁচার জন্য হোটেলের জানালা থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন হায়দারাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ।

সংবাদ সংস্থা রয়টার্স’কে হায়দারাবাদের ডেপুটি কমিশনার চন্দনা দীপ্তি বলেছেন, স্কুটারগুলো যেখানে পার্ক করা ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে অতিরিক্ত চার্জের কারণে এমনটা ঘটে এবং তারপরে তা ছড়িয়ে পড়েছিল নাকি অন্য কোথাও শুরু হয়েছিল— তা এখনো নিশ্চিত না।’

আগুন লাগার সময় ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজ করেনি— বিষয়েটি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছি।’

এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর