বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতে ভারি বৃষ্টিপাত, দেয়াল ধস ও বজ্রপাতে নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
ভারতে ভারি বৃষ্টিপাত, দেয়াল ধস ও বজ্রপাতে নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল-ঘর ধসে ও বজ্রপাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আলিগড়ে স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রদেশটির সরকার। খবর এনডিটিভি।

এদিকে ভারি বৃষ্টিপাতের ফলে হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ের স্কুলগুলো বন্ধ করা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যক্তিগত এবং করপোরেট অফিসগুলো বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এছাড়া রাজধানী দিল্লির একাংশ এলাকাও প্লাবিত হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরপ্রদেশের কিছু অংশে ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল-ঘর ধসে ও বজ্রপাতে অন্তত ১৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে এবং আলিগড়ে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।

গতকাল বৃহস্পতিবার এক সরকারি আদেশে বলা হয়, বৃষ্টির কারণে গৌতম বুদ্ধ নগরের নয়ডা এবং গ্রেটার নয়ডা জুড়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ থাকবে। আবহাওয়া অধিদফতরের প্রবল বৃষ্টিপাতের সতর্কতার পর এই আদেশ জারি করা হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর