বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের আকাশে ইরানি বিমানে বোমা আতঙ্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দেখুন
ভারতের আকাশে ইরানি বিমানে বোমা আতঙ্ক


আন্তর্জাতিক ডেস্ক

সোমবার (৩ অক্টোবর) সকালে ভারতীয় আকাশসীমায় একটি ইরানি যাত্রীবাহী ফ্লাইটে বোমা সতর্কতা জারি হয়। এতে ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নেয়। যুদ্ধবিমান পাঠিয়ে বিমানটিকে ভারতের আকাশসীমা থেকে বের করে দেওয়া হয়।

এনডিটিভির খবরে বলা হয়, উড়োজাহাজটি ইরানের মাহান এয়ারলাইনসের ফ্লাইট আইআরএম০৮১। এটি ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে ভারতের আকাশসীমায় বোমা সতর্কতা পায়। এতে উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। কিন্তু প্রযুক্তিগত কারণে দিল্লি বিমানবন্দর উড়োজাহাজটিকে জয়পুরের দিকে যাওয়ার অনুরোধ করে। যদিও জয়পুর বিমানবন্দরে অবতরণ করেননি পাইলট।

এনডিটিভির খবরে বলা হয়, বিমানটির পাইলট জয়পুরে অবতরণ করতে অস্বীকৃতি জানান এবং চীনের আকাশসীমায় প্রবেশের কথা জানান। তবে মাঝ আকাশে বোমা বিস্ফোরণের আতঙ্কে ভারতীয় বিমান বাহিনীর রাজস্থান এবং পঞ্জাবের ঘাঁটি থেকে সুখোই সু-৩০ এমকিআই যুদ্ধবিমান পাঠানো হয়। যুদ্ধবিমানগুলো ইরানি বিমানটিকে কর্ডন করে ভারতের আকাশসীমা পার করায়।

পরে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায়, বিমানটি ভারতীয় আকাশসীমা ছেড়ে চীনের আকাশসীমায় প্রবেশ করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটে বোমার হুমকি সংক্রান্ত একটি কল আসে। দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর