মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ভারতের কেরেলায় জিকা ভাইরাসে একদিনে ১৩ আক্রান্ত শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ভারতের কেরেলায় জিকা ভাইরাসে একদিনে ১৩ আক্রান্ত শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই কেরেলা রাজ্যে জিকা ভাইরাস প্রাদুর্ভাবের শঙ্কা তৈরি হয়েছে।  ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানিয়েছে, শুক্রবার কেরেলায় জিকা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, কেরেলায় মোট ১৯টি নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩টি নমুনার ফল ইতিবাচক পাওয়া গেছে। অর্থাৎ, এরা জিকা ভাইরাসে আক্রান্ত। কেরেলায় এবার সর্বপ্রথম এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ২৪ বছর বয়েসী একজন গর্ভবতী নারী।

কেরেলার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ জানান, জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে ইতিমধ্যে তার সরকার অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। তিনি ইতিমধ্যে চিকিৎসকদের এক সভায় জানিয়েছেন, গর্ভবতী নারীদের জ্বর হলেই যেন জিকা ভাইরাসের পরীক্ষা করা হয়।

জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস গর্ভবতী নারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর