বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৫৬ সময় দেখুন
ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ২৯তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। তিনি ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ও কমব্যাট সাপোর্ট আর্মস থেকে আসা প্রথম কর্মকর্তা হিসেবে সেনাপ্রধান হবেন। দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

দ্য হিন্দুর খবরে বলা হয়, আগামী ৩০ এপ্রিল অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারাভান। ওই সময় জেনারেল পদমর্যাদায় পদোন্নতি পেয়ে আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব নেবেন মনোজ পান্ডে। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশনপ্রাপ্ত হন ১৯৮২ সালে। গত ১ ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনীর ভাইস চিফ পদে দায়িত্ব পান। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-চিফ) পদে কর্মরত ছিলেন। আন্দামান ও নিকোবার কমান্ডের ১৫তম কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ভারতীয় প্রতিরক্ষা একাডেমির (এনডিএ) ৬১তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানও এই ব্যাচ থেকেই এসেছেন। মনোজ পান্ডে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার প্রধানই এই ব্যাচের কর্মকর্তা হবেন।

এদিকে, নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেও ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গত ডিসেম্বরে বিমান দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকেই পদটি খালি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাওয়ার পর জেনারেল নারাভানকে এই পদে নিয়োগ দেওয়া হতে পারে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর