রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ভারতের সঙ্গে সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে, এটাই চাই: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
ভারতের সঙ্গে সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে, এটাই চাই: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আমরা করতে চাই না। ভারতের সঙ্গে আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে, এটাই আমরা চাই।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারতবেষ্টিত। তাই যেকোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথায়ও কখনো শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা যায়। অথচ জিয়াউর রহমান, খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানিচুক্তির কথা বলতেই ভুলে গিয়েছিলেন।

২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, দিনটি উপলক্ষে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জুবিলি৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে দুপুর আড়াইটায়৷ এদিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়াও আয়োজন আছে রোজ গার্ডেনেও। আবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল। সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার।

তিনি বলেন, সিলেটে ভয়াবহ বন্যার দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সিলেটের জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে দলের উচ্চপর্যায় থেকে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর