বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা, নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা, নিহত ১৫


ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রাইভেট বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে হরিয়ানার রোহতক থেকে গুমারউইনের উদ্দেশে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে বিলাসপুরের ভালু সেতুর কাছে ভালুঘাট এলাকায় পাহাড় ধসে বাসটির ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘পুরো পাহাড়ই বাসটির ওপর ভেঙে পড়েছে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর