বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভূমধ্যসাগরে বিরোধ মেটাতে ইসরাইল-লেবানন সমঝোতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০১ সময় দেখুন
ভূমধ্যসাগরে বিরোধ মেটাতে ইসরাইল-লেবানন সমঝোতা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: গ্যাসসমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে লেবানন ও ইসরাইল একটি ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বিবৃতিতে বলেন, এটি একটি ঐতিহাসিক অর্জন যা ইসরাইলের নিরাপত্তা শক্তিশালী করবে। ইসরায়েলের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন অর্থ যোগান এবং আমাদের উত্তর সীমান্তের স্থিতিশীলতা নিশ্চিত করবে।

লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বউ সাব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তিতে উভয় পক্ষ সন্তুষ্ট।

তিনি বলেন, চুক্তিতে লেবাননের সমস্ত দাবিদাওয়াকে আমলে নেওয়া হয়েছে। লেবানন তার সম্পূর্ণ অধিকার পেয়েছে। লেবাননের সমস্ত প্রয়োজনীয়তা বিবেচনা করে এই চুক্তি হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ইসরাইলেরও একই অনুভূতি হওয়া উচিত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর