শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভূমিকম্প আতঙ্কে চবি আবাসিক হলের ২ তলা থেকে শিক্ষার্থীর লাফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
ভূমিকম্প আতঙ্কে চবি আবাসিক হলের ২ তলা থেকে শিক্ষার্থীর লাফ


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ভূমিকম্পে আতঙ্কিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের দুই তলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে আলাওল হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, আলাওল হলের ২০২ নম্বর রুমে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রুমের বাইরে প্রচণ্ড চেঁচামেচি শুনে ঘুম ভাঙে। পরে রুমের ভেতরে দেয়াল-টেবিলসহ সবকিছু নড়তে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এমনিতেই আলাওল হল ঝুঁকিপূর্ণ। এরপর ভূমিকম্পের মাত্রা বেশি অনূভুত হওয়ায় আমি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিই।

তিনি বলেন, কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুমে চলে আসি। এখনো কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। এক্সরে করে দেখতে হবে হাড় ভেঙে গেছে কি না।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল কর্মকর্তা আবু তৈয়ব বলেন, কোমরে ব্যথা পেয়ে এক শিক্ষার্থী এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পাশাপাশি এক্সরে করে দেখতে বলা হয়েছে।

সারাবাংলা/সিসি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর