বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভেনেজুয়েলার সুরক্ষার প্রয়োজন নেই, পাশে আছে সবচেয়ে শক্তিশালী বাহিনী: ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ সময় দেখুন
ভেনেজুয়েলার সুরক্ষার প্রয়োজন নেই, পাশে আছে সবচেয়ে শক্তিশালী বাহিনী: ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার এখন আর সুরক্ষার প্রয়োজন নেই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তথা যুক্তরাষ্ট্র পাশে আছে।

রোববার (১১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

এর আগে, গত সপ্তাহে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচে ছিল। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার গত দুইজন স্বৈরশাসককে নিরাপত্তা পরিষেবা দিয়েছে। কিন্তু আর নয়।’

ট্রাম্প আরও বলেন, ‘গত সপ্তাহের মার্কিন হামলায় ওই কিউবানদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার এখন আর সেই সব গুণ্ডা ও চাঁদাবাজদের থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা দেশটিকে এতদিন জিম্মি করে রেখেছিল।’

‘ভেনেজুয়েলার সুরক্ষার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তথা যুক্তরাষ্ট্র পাশে আছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর