রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ভোট উৎসবে বিশ্ব মোড়লদের জানান দেন, আমরাই আমাদের ভাগ্যনিয়ন্ত্রক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
‘ভোট উৎসবে বিশ্ব মোড়লদের জানান দেন, আমরাই আমাদের ভাগ্যনিয়ন্ত্রক’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা ১৩ সংসদীয় আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ৭ জানুয়ারি ভোট উৎসব হবে। আমাকে ভোট দেন আর না দেন; দেশের স্বার্থে জাতির স্বার্থে স্বাধীনতার স্বার্থে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বিশ্ব মোড়লদের জানান দেন, আমরা বাঙালি জাতি আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব, আমরাই আমাদের ভাগ্যনিয়ন্ত্রক।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনি জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা-১৩ নির্বাচনি এলাকাকে আমি শান্তির সুনিবিড় নীড়ে পরিণত করেছিলাম। এই এলাকায় নারী স্বাধীনতা রয়েছে। নারী অধিকার রয়েছে। নারীবান্ধব একটি এলাকা হলো ঢাকা-১৩ এলাকা। আমার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি, আমার প্রতিদ্বন্দ্বী বাকি প্রার্থী যারা রয়েছেন সকলেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি বিশ্বাস করি ৭ জানুয়ারির ভোট উৎসব হবে। ভোটারদের অংশগ্রহণের নির্বাচন হবে। কাজেই পরিষ্কারভাবে বলছি, আমাকে ভোট দেন আর না দেন; দেশের স্বার্থে জাতির স্বার্থে স্বাধীনতার স্বার্থে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বিশ্ব মোড়লদের জানান দেন, আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধ। আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করব। আমরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রক।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার নির্বাচন। এরপর নেতা-কর্মীদের বহর নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সপ্তম দিনের প্রচারণা শুরু করেন তিনি। ছাদ খোলা জিপে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় নির্বাচনি প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর