রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ সময় দেখুন
ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান: নাহিদ


ঢাকা: ভোটকেন্দ্র দখল বা সিল মারার কোনো ধরনের পাঁয়তারা থাকলে তা আগেই ভুলে যেতে বলেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব অপচেষ্টা সফল হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব এবং জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করব।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট ও চাঁদাবাজি। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, এলাকার বহু মাঠ দখল হয়ে আছে। এসব মাঠ উদ্ধার করে শিশুদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণঅভ্যুত্থানের পর আমরা মাঠ থেকে সরে যাই নাই, আমাদের মাঠ থেকে সরানো যায়নি। জীবন থাকতে মাঠ থেকে সরবো না।’

গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। “‘হ্যাঁ’ মানে সংস্কার, ‘হ্যাঁ’ মানে সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব। ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা সংবিধান পরিবর্তনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করব। আমরা বৈষম্য ও দুর্নীতিকে না বলব।”

তিনি আরও বলেন, আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করা হয়েছে। জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে ১০ দলীয় ঐক্যকে সংসদে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom