রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৯৭ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

ভ্যাকসিন পাচ্ছেন খুবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
ভ্যাকসিন পাচ্ছেন খুবি শিক্ষার্থীরা


খুবি করেসপন্ডেন্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় খুবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছেন, ইতোমধ্যে তারা অনেকেই ভ্যাকসিন নিয়েছেন খুমেক হাসপাতাল থেকে।

জানা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে সেখানেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি না থাকলে অনলাইন কপিও নিয়ে যাওয়া যাবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী খুলনার বাইরে আছেন তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং হলের পরিচয়পত্র দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ইউজিসি বা অন্য কোনো মহল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয় নি। নির্দেশনা পেলে তখন এ বিষয়ে বলতে পারবো।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর