শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মগবাজারে ৪৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
মগবাজারে ৪৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

মঙ্গলবার রাত ৮ টায় রমনা থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপি—পিডিবির রমনা জোনাল টিম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মগবাজার চৌরাস্তায় ইয়াবা বিক্রির জন্য একটি খোলা ট্রাকসহ অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইফুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের চক্র ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর