সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

মমেকে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৫১ সময় দেখুন
মমেকে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মমেকহাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে ১ জন ময়মনসিংহ জেলার এবং ১ জন শেরপুর জেলার বাসিন্দা।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮৪ নমুনা পরীক্ষা করে ২ জন করোনা শনাক্ত হয়েছেন।

সোমবার (০৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নবী মিয়া (৩০) ও শেরপুর সদর উপজেলার সোহরাব (৬২।

ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪১ জন। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮৪ নমুনা পরীক্ষা করে ২ জন করোনা শনাক্ত হয়েছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর