সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মমেকে ফের করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
মমেকে ফের করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::

বিগত কয়েকদিনের তুলনায় মমেক হাসপাতালে করোনায় মৃত্যু সংখ্যা আবারো বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দা উপজেলার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোণা সদরের আয়েশা আক্তার (৭০), দুর্গাপুর উপজেলার প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল ইসলাম (১৫) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাসমত আলী (৬০)। জেলাওয়ারী করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন , নেত্রকোণার ৩ জন ও টাঙ্গাইল জেলার ১ জন।

ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১২ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর