শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৪৯ শতাংশ হলেও ১৩০৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫,

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩৬ সময় দেখুন
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৪৯ শতাংশ হলেও ১৩০৬ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫,


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো ::

এবারে এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৪৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ২২ হাজার ৮৭২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ শিক্ষার্থী। এবছর এই বোর্ডের ১৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ৫৫টি প্রতিষ্ঠানে। আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

শুক্রবার (২৮ জুলাই) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এবার পাস করা ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, পিছিয়ে ছেলেরা। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫৩ জন ও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৪ জন।

এই বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহ জেলায় ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোণা জেলায় ৮৩ দশমিক ০৮ শতাংশ, জামালপুর জেলায় ৮৬ দশমিক ৯৮ শতাংশ ও শেরপুর জেলায় ৮৬ দশমিক ০০ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর