রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা গ্রেফতার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ১৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩১ জুলাই) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মাওলানা আব্দুল্লাহ মো. মুজাহিদ (৪৫), ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬), হাবিবুল হক শরীফ (৪০), মো. মামুনুর রশিদ (৪৫), মাওলানা আবু নাছের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), মাওলানা মো. মফিজুল ইসলাম (৫৫), আসাদুল্লাহ হাফেজ মো. কাজিম উদ্দিন (৫৫), মো. আ. কাদের (৫০), মো. জয়নাল আবেদীন (৫১, মো. ফজলুল হক ওরফে মাহবুব (৩৬), মো. আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা নুরুল ইসলাম (৪০), মো. আ. মতিন (৩৫), ইয়াকুব আলী (৪৩), মাহমুদুল হাসান (৩০), মাওলানা মোবারক হোসাইন (১৯), মো. সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন উপজেলার জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও অন্যান্য পদধারী নেতা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর নতুন বাজার মোড় কৃষি ব্যাংকের সামনে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে দাঙ্গা সৃষ্টি ও সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এসময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই ঘটনার পর গত ২৯ জুলাই পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর