বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৩৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৩৩


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার মস্কোতে ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ১৪০ জন আহত হয়েছেন। এদিকে হামলাকারী চার বন্ধুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি।

এ ঘটনায় মোট ১১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রশাসন। এর মধ্যে চারজন বন্দুকধারী ইউক্রেনের দিকে যাওয়ার সময় ধরা পড়েছেন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার (২৪ মার্চ) জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া জুড়ে সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

টেলিভিশন ভাষণে এই গণহত্যার নিন্দা করে পুতিন বলেছেন, এই হামলা দেশটির গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ‘বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড’। রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো বারবার জানিয়েছিল আক্রমণকারীরা ইউক্রেনে পালানোর চেষ্টা করেছে।

তবে এ হামলায় কোনোভাবে ইউক্রেনের জড়িত রয়েছে এমন দাবি করা ‘অযৌক্তিক’ জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ বিবিসিকে বলেছেন, ‘সন্দেহভাজনরা ইউক্রেনে যাচ্ছিল বলে বলা হচ্ছে, এর অর্থ হলো তারা বোকা বা আত্মঘাতী।’

রুশ প্রেসিডেন্ট পুতিন এই হামলার জন্য ইউক্রেনকে ‘দায়ি’ করার চেষ্টার করছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘পুতিন হামলার ঘটনায় রাশিয়ার নাগরিকদের বিস্তারিত না জানিয়ে একদিন নীরব ছিলেন, আর ভেবেছেন কীভাবে ইউক্রেনকে এর মধ্যে টানা যায়।’

এর আগে, গত শুক্রবার (২২ মার্চ) রাতে নগরীর পশ্চিমে অবস্থিত ওই হলে কনসার্ট দেখতে আসা দর্শকদের ওপর অতর্কিত হামলা চালায় পাঁচজন ছদ্মবেশী বন্দুকধারী। এ সময় তারা কয়েকটি বিস্ফোরণ ঘটায়, যা ভয়াবহ আগুনের সূত্রপাত করে। এতে ১৩৩ নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর