শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাকে পাশে নিয়ে ফলাফল উপভোগ রাকসুর জিএস সালাউদ্দিনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন
মাকে পাশে নিয়ে ফলাফল উপভোগ রাকসুর জিএস সালাউদ্দিনের


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে মাকে পাশে নিয়ে ফলাফল উপভোগ করছেন রাকসুর জিএস ও সিনেট প্রতিনিধি সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় মাকে তার পাশে নিয়ে হাসিখুশি অবস্থায় দেখা যায় সালাউদ্দিন আম্মারকে।

এ বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই আন্দোলনে আমার সবথেকে সাহসের জায়গা ছিলো আমার মা। রাকসু নির্বাচনেও সবথেকে অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা। তাই গতকাল রাতে সাহস জোগাতে খুলনা থেকে রাজশাহীতে চলে এসেছেন। মাকে নিয়েই কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা আমাকে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাকে মূল্যয়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সর্বোচ্চ ত্যাগ আমি কখনোই ভুলবো না।’

উল্লেখ্য, জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর