রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি পাগলের প্রলাপ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
‘মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি পাগলের প্রলাপ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বেশি লাফালাফি করলে ফখরুল-আব্বাসদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, বিরোধীদলীয় নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি পাগলের প্রলাপ মাত্র।

মঙ্গলবার (১০ অক্টোবর) অক্টোবর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র মঞ্চে’র উদ্যোগে ‘একতরফা নির্বাচনের পাঁয়তারা, সম্ভব্য বিপর্যয় ও জনগণের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেছেন, সব কিছু বন্ধ করে দেবেন বলে প্রধানমন্ত্রী যে হুমকি দিচ্ছেন, আসলে তিনি সেটি পারবেন না। ইচ্ছে করলেই এককভাবে রিজার্ভ কমানো যায় না কিংবা বিদ্যুৎ উৎপাদন না কমিয়ে বিদ্যুৎ দেওয়া বন্ধ করা যায় না। এইসব হুমকি-ধামকি দিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।

তিনি আরও বলেন, আমার মনে হয় না প্রধানমন্ত্রী কোনো কূটকৌশল নিয়ে একতরফা নির্বাচন করতে পারবেন। ক্ষমতা প্রধানমন্ত্রীকে ছাড়তেই হবে।

‘মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি পাগলের প্রলাপ’

সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে স্পেস চাইছেন; সরকার অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিলেই সে স্পেস তৈরি হতে পারে।

তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ অবাধ নির্বাচনের বাকি বিষয়গুলো রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আলোচনা করে মীমাংসা করা সম্ভব। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠিয়েও সরকার তাদের সদিচ্ছার প্রমাণ রাখতে পারে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য নীল নকশার নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ এবার তা হতে দেবে না। আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারকে বিদায় দেবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে সরকার ও সরকারি দল যে পাঁয়তারা আটছে এবার কোনো কিছুই কাজে আসবে না। মানুষ এবার এই সরকারকে বিদায় দেবেই। কারণ এই দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ ও ২০১৮ সালে ইতিহাসের জঘন্যতম নির্বাচন করে সরকার গঠন করেছে। আবারও একটি প্রহসনের নির্বাচনের প্রস্ততি নিচ্ছে। সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য, সরকার পতনের আন্দোলন জোরদার ও দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে একসঙ্গে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে আহবান জানান।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ এবার জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। মরিয়া এই মানুষ প্রয়োজনে যে কোনো ঝুঁকি নেবে এবং এই সরকারকে বিদায় দেবে।

এসময় তিনি আরও বলেন, এবার মানুষ বিজয়ী হবে ও বাংলাদেশকে রক্ষা করবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর