শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

মাধ্যমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করবে ইউনিসেফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
মাধ্যমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করবে ইউনিসেফ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ। পাশাপাশি নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগিতা করছে তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি। টিচার্স ট্রেনিং দিতেও সহায়তা করবে তারা।

বুধবার (১৭ এপ্রিল) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা শংকর ও বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন।

সারাবাংলা/জেআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর