শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

‘মানবাধিকার ব্যবসায়ীদের মুখে চুনকালি দিয়েছেন শেখ হাসিনা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
‘মানবাধিকার ব্যবসায়ীদের মুখে চুনকালি দিয়েছেন শেখ হাসিনা’


সারাবাংলা ডেস্ক

চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ নিজেদের মানবাধিকার সুরক্ষার পাশাপাশি বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সর্বাধিক ভোট দিয়ে নির্বাচিত করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এটি প্রমাণ করেছে।’

ড. সেলিম মাহমুদ আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই বিজয় মানবাধিকার ব্যবসায়ীদের মুখে চুনকালি দিয়েছে। একটি ক্ষুদ্র অথচ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন রক্ষা করে শেখ হাসিনার বাংলাদেশ সমকালীন বিশ্বে মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় নজির সৃষ্টি করেছে।’

ছাত্রলীগের কচুয়া উপজেলা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম মাহমুদ এসব কথা বলেন।

কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র ও কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহ্বায়ক মাহবুব আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস, ফয়সাল ভূঁইয়া ও ছাত্রলীগ নেতারা।

অনুষ্ঠানে ড. সেলিম মাহমুদ বলেন, ‘হত্যা, ক্যু, ষড়যন্ত্র যাদের রাজনৈতিক দর্শন, তাদের মুখে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের কথা মানায় না। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই সবচেয়ে বেশি মাননাধিকার লঙ্ঘনের শিকার। এই মানবাধিকারের ধ্বজাধারীরাই এ দেশে একের পর এক হত্যাকাণ্ড করেছে।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘আজ একটি দেশি-বিদেশি গোষ্ঠী শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায় বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতিকে থামিয়ে দেয়ার জন্য; বাংলাদেশের সব অর্জন নস্যাৎ করার জন্য। দেশ নিয়ে যেকোনো ষড়যন্ত্র আমাদের শক্ত হাতে দমন করতে হবে।

‘আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়। এখানে আমাদের সবার জীবন জড়িত। কোনো ষড়যন্ত্রকারীকে আমরা এই রাষ্ট্রকে নস্যাৎ করার সুযোগ দিতে পারি না।’

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর