রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মানিকগঞ্জে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০৮ সময় দেখুন
মানিকগঞ্জে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন 


মানিকগঞ্জ প্রতিনিধি

মিলাদ দোয়া ও গরিবদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে মানিকগঞ্জের ধামশ্বর ইউনিয়নের এর বিলপৌলী গ্রামে অবস্থিত আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার। এ সময় শিশু কিশোর ও পাঠকদের নিয়ে একটি চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। পাঠক ও স্থানয়ীরা স্ব:তস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই আয়োজনে।

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন, উক্ত পাঠাগারের উপদেষ্টা  ছালমা আক্তার, আজিম উদ্দিন, ছানোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি, বিলপৌলী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি লাল মিয়া ও পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।

মানিকগঞ্জের ছোট্ট একটি গ্রাম বিলপৌলীতে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে স্থানীয়দের নিয়ে। ১৫ আগস্ট ছিল তারই ধারাবাহিক একটি আয়োজন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা স্থানীয় যুবক রবিউল আলম বলেন,  এই পাঠাগারটি জাতীয় পাঠাগার আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সহযোগীতা  ও পরামর্শ নিয়ে এগিয়ে চলছে। সমাজের মানুষের মাঝে বই পড়া আন্দোলন জোরদার করার লক্ষ্যে আমাদের আরো কর্মসূচি অঅছে সামনে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর