শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রওশন এরশাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রওশন এরশাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আল্লাহতায়ালা শবে কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।’

তিনি বলেন, ‘মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই শবে কদর মুসলিম উম্মাহর নিকট গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা যেন মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত।’ এসময় দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর