রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মানুষের ধর্মীয় অধিকার হরণ করছে সরকার: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
মানুষের ধর্মীয় অধিকার হরণ করছে সরকার: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য সরকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে আয়োজিত ‘প্রতিবাদী মানববন্ধন’ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন ইসলামের মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল।

রিজভী বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার পার্টি করা যাবে না, কেন করা যাবে না? আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন হঠাৎ এটা মনে পড়ল কেন যে ইফতার করা যাবে না?’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ইফতার করা যাবে না। শুধু এটা করেই তারা থেমে থাকেনি। ছাত্রলীগকে দিয়ে আক্রমণ করাচ্ছে। এটা রমজান মাস। এ মাসে মানুষের ধর্মীয় অনুভূতি অনেক কিছু কাজ করে। এটা সিয়াম সাধনার মাস। একটা উৎসবের বিষয়ও আছে। বন্ধু-বান্ধব মিলে ইফতার করতে চায়। এটাও রক্তাক্ত হল ছাত্রলীগের দ্বারা।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘এটা কেন করা হচ্ছে? আমরা কিন্তু বুঝতে পারি। যাদের পৃষ্ঠাপোষকতায় প্রধানমন্ত্রী হয়েছেন, সেই প্রভুদের খুশি করার জন্য ইফতারি বন্ধের নির্দেশ দিয়েছেন আপনি। ছাত্রলীগকে দিয়ে সেখানে আক্রমণ করে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করছেন।’

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে প্রচণ্ড রকম বাড়ছে, এইটা শেখ হাসিনা টের পাচ্ছেন। এই কারণে ছোট কর্মসূচিতেও আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করেছেন। কারণ, উনি ভাল করেই জানেন ৪টা লেবুর দাম ৮০ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শেখ হাসিনা জানেন মানুষ কতটা ক্ষুব্ধ তার বিরুদ্ধে। মানুষের দ্রোহের আগুন জ্বলছে শেখ হাসিনা এটা ভালো করেই বুঝতে পারছেন।’

রিজভী বলেন, ‘প্রত্যেকটি জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। মন্ত্রীদের ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি গাড়ি সম্পদ রয়েছে। ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এখন শত কোটি টাকার মালিক। জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছে।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর