সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মায়ের অসুস্থতা নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
মায়ের অসুস্থতা নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা


ঢাকা: বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় দেশজুড়ে উদ্বেগের মধ্যে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মায়ের প্রতি তীব্র আবেগ, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতি একধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন।

তারেক রহমানের ফেসবুক পোস্ট।

স্ট্যাটাসে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পরিচর্যার অধীনে চিকিৎসাধীন, আর তার রোগমুক্তির জন্য দেশমাতৃকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার এই ভালোবাসা ও দোয়ার জন্য তিনি এবং জিয়া পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা বেগম জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং দেশে-বিদেশের চিকিৎসক দল আন্তরিকভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

স্ট্যাটাসে সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তার ব্যক্তিগত অনুভূতি। তিনি লেখেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।’ তবে রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার কারণে দেশে ফেরা তার একক সিদ্ধান্তে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। পরিস্থিতি অনুকূল হলেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এই আশাবাদও ব্যক্ত করেন তারেক রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর