বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মারিওপোল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২২৫ সময় দেখুন
মারিওপোল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপোলের নগর এলাকা পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

শনিবার (১৭ এপ্রিল) রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মারিওপোল নগরীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সৈন্যদের থেকে মুক্ত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিফ্রিংয়ে বলেছেন, এখানকার অবশিষ্ট ইউক্রেন বাহিনী আজোভস্টাল স্টিল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়েছে। নগরীতে যুদ্ধকালে এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় সৈন্য আত্মসমপর্ণ করেছেন।

আজভ সাগরের তীরে অবস্থিত মারিওপোল রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভয়াবহ সংঘাতের কেন্দ্রস্থল হয়ে ওঠে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছিল, তাদের বাহিনী এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও গত সাত সপ্তাহ ধরে মারিওপোল অবরুদ্ধ করে রেখেছিল রুশ বাহিনী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মারিওপোল থেকে ইউক্রেনীয় বাহিনীকে নির্মূল করা হলে, তা রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনার অবসান ঘটাবে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর