বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহু ভাষণ দেবেন ২৪ জুলাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
মার্কিন কংগ্রেসে নেতানিয়াহু ভাষণ দেবেন ২৪ জুলাই


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। শীর্ষ মার্কিন আইন প্রণেতারা বৃহস্পতিবার (৬ জুন) এ তারিখ ঘোষণা করেছেন। মূলত, মার্কিন কংগ্রেসের রিপাবলিকানদের আমন্ত্রণে নেতানিয়াহু কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেন, দ্বিদলীয়, দ্বিকক্ষবিশিষ্ট সেশনটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্থায়ী সম্পর্কের প্রতীক এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাদের গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও এই অঞ্চলে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সরকারের দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ দেবে।

সিনেট সংখ্যালঘু দল রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে সিনেটে সিনিয়র ডেমোক্রেটিক নেতাদের অন্তর্ভুক্ত করেননি তিনি। অনেক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণে বরং ইসরাইল ইস্যুতে রিপবালিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিভেদ আরও বাড়বে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার নেতানিয়াহুকে আমন্ত্রণ কয়েক সপ্তাহের জন্য বিলম্বিত করেছিলেন। গত মার্চে একটি বক্তৃতায় চাক শুমার বলেছিলেন, শান্তির পথে নেতানিয়াহুই বাধা। তাকে ইসরাইলের প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে আগাম নির্বাচনের কথাও বলেছিলেন চাক শুমার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর