বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মার্কিন প্রেসিডেন্টের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০২ সময় দেখুন
মার্কিন প্রেসিডেন্টের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন জানাতে দেশটির সফরে যান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরদিনই এই সফর করছেন তিনি। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তেল আবিবে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী।  এই সফরকালে গত ৭ অক্টোবর হামাসের হামলায় হাতহতের প্রতি সমবেদনা জানাবেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন তিনি।

দু’দিনের মধ্যপ্রাচ্য এই সফরে মিশর ও কাতার যাওয়ারও কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের।

এর আগে, গতকাল বুধবার (১৮ অক্টোবর) সকালে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহজে করে ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ১২তম দিনে ইসরাইল করেন তিনি।

এ সফরে সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ছিল বাইডেনের। কিন্তু গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গাজায় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এ কারণে বাইডেনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠক বাতিল করেন। এছাড়া জর্ডানে সফর করার কথা ছিল বাইডেনের। তবে পূর্বনির্ধারিত সফরটি বাতিল করে জর্ডান।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর