বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মার্কিন মধ্যস্থতায় সৌদি আরব-ইসরাইল গোপন বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০১ সময় দেখুন
মার্কিন মধ্যস্থতায় সৌদি আরব-ইসরাইল গোপন বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে গোপন সমঝোতা করেছে সৌদি আরব ও ইসরাইল। মার্চ মাসে মার্কিন মধ্যস্থতায় ওই বৈঠকে অংশ নেন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোপন বৈঠক হয়েছিল মিশরের শারম-আল-শেখ শহরে। সেখানে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফের সঙ্গে দেখা করেন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্দান ও মিশরের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে তেহরানকে সামাল দিতে আরব দেশগুলোর সঙ্গে প্রথমবারের মতো বড় ধরনের বৈঠকের আয়োজন করল ইসরাইল।

এর আগে, ২০২০ সালের আগষ্টে যুক্তরাষ্ট্রের তৎকালীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করতে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি করে ইসরাইল। এর পর থেকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে তেল আবিব।

যদিও, সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু গোপনে দেশ দুটির মধ্যে যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। আর মার্চের ওই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে সৌদি আরব ও ইসরাইল আরও এগিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরব প্রথম থেকেই দাবি করে আসছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়।

অন্যদিকে, জুলাইয়ের মাঝামাঝিতে ইসরাইল ও সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সফরে তিনি দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ে কোনো ঘোষণা দেবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারে সচেষ্ট হন। তারই ফলাফল হিসেবে এই গোপন বৈঠক বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর