বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যালভিন হোলসির পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ সময় দেখুন
মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যালভিন হোলসির পদত্যাগের ঘোষণা


লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত সময়ের দুই বছর আগে পদত্যাগ করবেন। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় এক আকস্মিক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়। ঘোষণার সময় ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা লক্ষ্য করা গেছে।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান নিয়ে হোলসি ও হেগসেথের মধ্যে মতবিরোধ চলছিল। এমনকি পদত্যাগের আগেই হোলসিকে বরখাস্ত করা হবে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছিল।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হোলসির পদত্যাগকে উদ্বেগজনক হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই প্রশাসন আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষ সামরিক নেতাদের উপেক্ষা করছে।”

অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার-তারকা অফিসারের একজন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর