শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী


আন্তর্জাতিক ডেস্ক

মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২৪ মে) দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই সেনবাহিনী তাদের আটক করে। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল। বার্তাসংস্থা রয়টার্স মালির একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের খবরে বলা হয়, মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার ওউনে এবং প্রতিরক্ষামন্ত্রী সৌলেইমানে দোউকউরেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।

এর আগে গত আগস্টে মালির তৎকালীন নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারা কেইটা ও প্রধানমন্ত্রী বউবউ সিসেকে আটক করে ক্ষমতাচ্যূত করেছিল সেনাবাহিনীর বিদ্রোহী গ্রুপ। পরে আন্তর্জাতিক মহলের চাপে জান্তা সরকার ১৮ মাস মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ওই অন্তর্বতীকালীন সরকারে সেনাবাহিনীরও প্রতিনিধিত্ব থাকে।

সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন।

উল্লেখ্য, মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর