বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব। আগামী নভেম্বরে সেদেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশন।

সোমবার (১০ অক্টোবর) ইয়াকুব জানান, রোববার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহর সঙ্গে দেখা করেছেন তিনি। সোমবার পার্লামেন্ট ভাঙার অনুমতি দিয়েছেন রাজা।

তিনি জানান, আগাম নির্বাচন আয়োজনের জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার সরকারের বৈধতা নিয়ে চলমান সমালোচনার প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব বলেন, এই ঘোষণার মাধ্যমে জনগণের কাছে ম্যান্ডেট ফিরে আসবে। একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গড়ার জন্য জনগণের ম্যান্ডেট একটি শক্তিশালী প্রতিষেধক।

চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভাঙার ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর