বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

মিথ্যা সংবাদের প্রতিবাদে আনোয়ারায় ইউপি চেয়ারম্যান সোলায়মানের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
মিথ্যা সংবাদের প্রতিবাদে আনোয়ারায় ইউপি চেয়ারম্যান সোলায়মানের সংবাদ সম্মেলন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে করেছেন চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও পরিষদের ইউপি সদস্যরা।

মঙ্গলবার (০১ জুন) বিকাল ৪ টায় বৈরাগ ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলনে আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউপি সচিব মো. জমির উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ সোলোইমান, মোহাম্মদ ওসমান, মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ বতলু বেগম, কুনছুমা আকতার, আবদুর রহিম, নুরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মোজাম্মেল হক, মৌলানা নুরুল হক, রেহেনা আকতার, আবুল হাসেম, নুরুল আলম, আবুল কাশেম, আবু তালেব, মৌলানা সরোয়ার আলম, মোহাম্মদ নাছির উদ্দিনসহ গুচ্ছ গ্রামের বসবাসরত বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সাংবাদিকদের বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, গত সোমবার (৩১ মে) একুশে পত্রিকাসহ কয়েকটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে “ইউএনও’র নাম ভাঙ্গিয়ে চেয়ারম্যানের প্রতারণা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ঐসব সংবাদে আমার বিরুদ্ধে ইউপি সদস্যসহ যাদের বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীনও ভূমিহীনদের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় আনোয়ারা উপজেলায় ৬০০টি ঘর বরাদ্দ পাওয়া যায়। এরই অংশ হিসেবে গুয়াপঞ্চক গ্রামে সরকারি খাস জমিতে ৮০টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। কিন্তু ঔই জায়গায় আগে থেকে ২৬টি পরিবার বসবাস করে আসছিলো। তাদের মধ্যে এককালিন ও মাসিক চাঁদা ধার্য্য করে একটি সমিতি রয়েছে। মূলত তাদের দেখভালের জন্য তারা নিজেরাই এ সমিতি গঠন ও চাঁদা তুলে থাকে। গত সোমবার (৩১ মে) দুপুরে আমিসহ উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ প্রকল্প স্থান পরিদর্শন ও বসবাসরত পরিবারদের উচ্ছেদ করার জন্য যায়। সেখানে বসবাসরত বাসিন্দাদের সাথে কথা বলে তাদের উচ্ছেদ করা হয়। ঘর তৈরী কাজ শেষ হলে উচ্ছেদকৃত পরিবারদের পুর্নবাসন করা হবে বলে জানানো হয়। কিন্তু এ পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে একটি অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে। এতে করে বৈরাগ ইউনিয়নবাসীসহ আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে বলে আমি মনে করি। এসময় তিনি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে গুচ্ছ গ্রামে বসবাসরত বাসিন্দারা জানান, তাদের মধ্যে এককালিন ও মাসিক চাঁদা ধার্য্য করে একটি সমিতি রয়েছে। মূলত তাদের দেখভালের জন্য তারা নিজেরাই এ সমিতি গঠন ও চাঁদা তুলে থাকে। কেউ গুচ্ছ গ্রামে ঘর পাওয়ার জন্য চেয়ারম্যানকে টাকা দেয়নি। সংবাদে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এ গুলোর বিষয়ে জানেন না কেউ। এসব মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বৈরাগ ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের তালিকা প্রস্তত করণে আমার নাম ব্যবহার করে স্থানীয় চেয়ারম্যান ভূমিহীন ও গৃহহীনদের কাছ থেকে টাকা নেওয়ার কোন অভিযোগ আমার কাছে নেই এবং ঘটনাস্থল পরিদর্শনকালেও স্থানীয়রা চেয়ারম্যানকে টাকা দেওয়ার বিষয়ে অভিযোগও করেনি। তবে আমার সামনে কোন সাংবাদিককে কিছু বলতে আমি শুনিনি। ব্যক্তিগত ভাবে কিছু বলছে কিনা আমি জানি না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom