বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৭ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১০:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ মার্চ) তারেক রহমান তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘‘মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

তারেক রহমানের পোস্ট

তারেক রহমান আরও লেখেন, ‘‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত কাটিয়ে ওঠার আশা করছে।

উল্লেখ্য, মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।

এ ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে সরকারি অফিসের জন্য নির্মাণাধীন একটি ৩০তলা ভবন ধসে পড়ে। এতে সাত জন নিহত এবং ৮১ শ্রমিক নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশচুম্বি সুরম্য ভবনগুলো কাঁপছে এবং এসব ভবনের টপফ্লোরে থাকা সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে। আতঙ্কিত মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছে।

সারাবাংলা/এজেড/এনজে

তারেক রহমান
বিএনপি
মিয়ানমার
শোক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom