সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মির্জা আব্বাসের গাড়ি আটকে দিল ইনকিলাব মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৪ সময় দেখুন
মির্জা আব্বাসের গাড়ি আটকে দিল ইনকিলাব মঞ্চ


ঢাকা: দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীর চিকিৎসা চলছে ঢামেকের জরুরি বিভাগে। এখন নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে।

ঘটনার পর থেকেই ঢামেকে এসে ভিড় করছে নানা শ্রেণি-পেশার মানুষ। তাই যেকোনো প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মির্জা আব্বাসের ঢামেকে আসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ শ্লোগানে পুরো ইমার্জেন্সি চত্বর মুখরিত হয়ে ওঠে। সেনাবাহিনীর সহযোগিতায় কোনো রকমে গাড়িতে ওঠেন মির্জা আব্বাস। এরপর গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে সেনা সদস্যরা মির্জা আব্বাসের গাড়ি বের করে দেন।

এসময় মির্জা আব্বাসের গাড়ির সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীরাও আব্বাসের নামে পাল্লটা শ্লোগান দেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। হাসপাতালে এনসিপি নেতাকর্মীরা উপস্থিত আছেন।

এই মুহুর্তে ঢামেক জরুরী বিভাগের সামনে তিল ধারণের ঠাই নাই। ফলে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগী ও তাদের স্বজনরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর