বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মিয়ানমারে ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
মিয়ানমারে ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থি বৌদ্ধভিক্ষুরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বন্দি করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

এদিকে, মিয়ানমারে বৌদ্ধভিক্ষুরাও জান্তা সরকার এবং গণতন্ত্র ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে। আন্দোলনকারীদের একজন বার্তা সংস্থা এএফপিকে বলেন, যারা সত্যকে ভালোবাসেন তারাই জনগণের পাশে রয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া অপর এক ভিক্ষু বলেন, ঝুঁকি নিতেই হবে। নিজদেশে তারা আর নিরাপদ নন।

বিক্ষোভ থেকে তারা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিও দাবি করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালেও জ্বালানির দাম বাড়ায় মিয়ানমারের তৎকালীন জান্তা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর