বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

মিয়ানমারে ২০২৩ সালে নির্বাচনের প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩০০ সময় দেখুন
মিয়ানমারে ২০২৩ সালে নির্বাচনের প্রতিশ্রুতি


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে নতুন করে এক তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। খবর রয়টার্স।

একইসঙ্গে, ২০২৩ সালে জরুরি অবস্থা তুলে নিয়ে ফের সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির বেসামরিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

রোববার (১ আগস্ট) ক্ষমতা দখলের ছয় মাসের মাথায় জান্তা প্রধান হ্লাইং জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান।

প্রসঙ্গত, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ফেব্রুয়ারি থেকেই স্টেট অ্যাডমিনস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রধান হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। এই কাউন্সিলই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শাসন পরিচালনা করছে।

বর্তমানে মিয়ানমারের শাসনভার এসএসি’র কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ওপর অর্পন করা হয়েছে।

এদিকে, ক্ষমতা দখলের দুই বছরের মধ্যে মিয়ানমারের শাসনভার বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা থাকলেও সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে সেই সময়সীমা ছয় মাস বাড়ানো হলো।

অন্যদিকে, সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার লাগাতার জান্তাবিরোধী বিক্ষোভ, অসহযোগ আন্দোলনে উত্তাল রয়েছে। কিন্তু জেনারেল মিন অং হ্লাইং দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অবাধ ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন সফলভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান মনোনীত যে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন হ্লাইং।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর