শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।

মিয়ানমারের সামরিক আদালতে ২ সাংবাদিকের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৫২ সময় দেখুন
মিয়ানমারের সামরিক আদালতে ২ সাংবাদিকের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে জান্তা প্রশাসনের নিপীড়নের সংবাদ প্রচারের ঘটনায় ডেমোক্রেটিক ভয়েস অব বার্মায় (ডিভিবি) কর্মরত অং কিয়াও এবং মিজিমা নিউজের ফ্রিল্যান্স রিপোর্টার জাও জাওকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

বুধবার (২ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় মাইয়েক শহরের একটি সামরিক আদালত এ রায় ঘোষণা করে।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ভুয়া খবর ছড়ানো ঠেকাতে উপনিবেশিক আমলের একটি আইন সংশোধন করেছে জান্তা সরকার। ওই আইনেই সাংবাদিকদের দণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয়। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সিভিল ডিজওবিডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) শুরু হয়। তা ঠেকাতে কঠোর বলপ্রয়োগের নীতি গ্রহণ করে সামরিক সরকার। বিক্ষোভের খবর প্রচার করায় আরও বেশ কয়েক জন সাংবাদিককে আটক করা হয়েছে।

এদিকে, সাংবাদিকদের ওপর নিপীড়নসহ মিয়ানমারের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে জান্তা সরকার। এর মধ্যে ডিভিবি এবং মিজিমাও রয়েছে। এছাড়াও ইন্টারনেট নিয়ন্ত্রণ ও স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom