গ্যাস, অম্বল, বুকজ্বালা, পেটরোগা বাঙালির চিরকালের সমস্যা। সেই সমস্যা থেকে মুক্তি পেতে ট্যাবলেট থেকে সিরাপ মুড়ি-মুড়কির মতো অ্যান্টাসিড খাওয়া চলে। তাতে সাময়িক আরাম হয়তো মেলে। কিন্তু তার থেকে দীর্ঘমেয়াদে শরীর খারাপ হতে বাধ্য। কারণ ডাক্তার না দেখিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া শরীরের জন্য মোটেই ভাল নয়।