রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মুন্নুজান সুফিয়ান মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
মুন্নুজান সুফিয়ান মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: খুলনা-৩ আসনের বর্তমান এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পরে। সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতা কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।

এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা দলের কেউ না।’

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, সন্ধ্যায় ফুলবাড়ি গেট এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর